রাউজান গহিরা মোবারকখীল নিবাসী, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম চৌধুরীর মাতা সাজেদা বেগম বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাউজান গহিরা মোবারকখিলস্থ গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার এক বিবৃতিতে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর মায়ের মৃত্যুতে রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেশি আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পূর্বকোণ/পারভেজ


















