চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মাদ্রাসা থেকে ফেরার পথে ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার অভিযোগে যুবক আটক

মাদ্রাসা থেকে ফেরার পথে ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার অভিযোগে যুবক আটক

লোহাগাড়া সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৬ | ৯:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুরেস কান্তি দাশের (২৫) বিরুদ্ধে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হাটখোলা মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান , মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে কাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত যুবককে আটক করে রশি দিয়ে বেঁধে রাখে।
পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে ওই ছেলে সম্পর্কে বিস্তারিত জনা যায়নি।

এ বিষয়ে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে তাকে থানায় জিজ্ঞাসবাদ করা হচ্ছে । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট