আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুবেল মুর্মু, মিল্টন হেমরম, দুলাল কবিরাজ ও সাদমান সৌমিক তামিমকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















