চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৬ | ৯:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানার এক মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. হোসেন ওরফে মনির আহমদকে (৪৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
 
 
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপালং পাহাড়পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হোসেন ওই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
 
 
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, সিপিএসসি’র একটি আভিযানিক দল পাহাড়পাড়া এলাকায় আলী মিয়ার বাড়িতে অভিযান চালায়। সাজা ঘোষণার পর থেকেই মো. হোসেন গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে ছিলেন।
 
 
 
মঙ্গলবার বিকেলে এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় দায়ের করা মাদক মামলায় আদালত তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট