চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

আনোয়ারায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

আনোয়ারা সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৬ | ৮:১৬ অপরাহ্ণ

আনোয়ারায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও চোলাই মদসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৪৫ টি ইয়াবা বড়ি ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
 
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে আনোয়ারা থানা-পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের  গ্রেপ্তার করা হয়।
 
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাতুরী ইউনিয়নের আববার আসিফ আহাদ (২২), পরৈকোড়া ইউনিয়নের বিপ্লব সরদার (৫১) ও সুমন চৌধুরী (৩২), গহিরা এলাকার মো. দিদারুল ইসলাম (৩০), রায়পুর ইউনিয়নের মো. মহররম আলী (৪৫) এবং বটতলী ইউনিয়নের মো. আলমগীর (২১) ও শাহেদ (১৯)।
 
 
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট