চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৬ | ৬:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাঙ্গুনিয়ার জিয়া নগরে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত প্রথম মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী স্মারক বৃক্ষরোপণ করেন।

এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

এ সময় চট্টগ্রাম জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রানা

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট