চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

একজনের কারাদণ্ড

মিরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

মিরসরাই সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৬ | ৮:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছসহ একটি ছোট কাভার্ড ভ্যান আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আবু তাহের নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

অভিযানে জব্দ করা ইলিশ মাছ ২৮টি এতিমখানা, উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা সুলতানা লিনা ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট