চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে জেলি পুশ করা চিংড়ি ধ্বংস, বিক্রেতাকে জরিমানা 

বোয়ালখালীতে জেলি পুশ করা চিংড়ি ধ্বংস, বিক্রেতাকে জরিমানা 

বোয়ালখালী সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৬ | ৫:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে জেলি পুশ করা ৮ কেজি বাগদা চিংড়ি জব্দের পর ধ্বংস। একই সাথে মাছ বিক্রেতা মাহবুবুল আলমকে (৩৫) দুই হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
 
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। 
 
 
তিনি বলেন, ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি পুশ করা হয়েছিল। অভিযানে জব্দ করা চিংড়ি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে। এ সময় মাছ বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং মাছের বাজারে অনিয়ম বন্ধে তদারকি অব্যাহত থাকবে। 
 
 
অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট