চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বয়ামের মধ্যে ডিম থেকে জন্ম নিলো পদ্ম গোখরোর ৫০টি বাচ্চা

বয়ামের মধ্যে ডিম থেকে জন্ম নিলো পদ্ম গোখরোর ৫০টি বাচ্চা

বোয়ালখালী সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৬ | ১২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে গত দুই মাস ধরে ঘর-বাড়ি, স্কুলসহ নানা স্থান থেকে উদ্ধার করা ডিম থেকে বের হয়েছে ৫০টি পদ্ম গোখরো সাপের বাচ্চা। এসব ডিম ওয়াইল্ড লাইফ এণ্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন উদ্ধারের পর সংরক্ষণ করেছিলেন বয়ামে। তাতে বালির ওপর ডিমগুলো রেখেছিলেন। যাতে প্রাকৃতিক নিয়মেই পৃথিবীর আলো দেখতে পায় বাচ্চাগুলো। এখন তাদের প্রাকৃতিক জঙ্গলে অবমুক্ত করা পালা। আজকালের মধ্যে বাচ্চাগুলো অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন শাওন।
 
 
এ বিষয়ে বন প্রাণী সংরক্ষণ দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাদের আলাপ আলোচনা করেই অবমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে -বলছিলেন শাওন।
 
 
তিনি বলেন, ‘পদ্মগোখরোর ডিম ফুটতে ৫০-৭০ দিন সময়ের প্রয়োজন। এসব উদ্ধার করা ডিম আমার কাছে ৪০ দিন ছিলো। উদ্ধার করা প্রতিটি ডিমই ফুটেছে। বাচ্চাগুলো সুস্থ রয়েছে।’
 
 
‘বয়ামে বালি দিয়ে তাতে ডিমগুলো রেখেছিলাম। ছত্রাক বা ফাংগাস না আসার জন্য কিছু পদ্ধতি নিতে হয়েছিলো। নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।’
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট