চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত

লোহাগাড়া সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (১২) নামে এক শিশু আহত হয়েছেন। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 
 
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
 
নিহত সাইফুল ইসলাম উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর বড়ঘোনা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবু তাহেরের ছেলে। আহত আরিফ একই এলাকার মো. জাফরের ছেলে। 
 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আমিরাবাদে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামমুখী সড়ক ধরে  যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাইফুল ও আরিফ আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। 
 
 
দোহাজারী হহাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাউদ্দীন জানান , দুর্ঘটনার বিষয়টি কেউ অবহিত করেনি। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট