চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চুয়েটে রুটিন উপাচার্যের দায়িত্বে ড. আরাফাত

চুয়েটে রুটিন উপাচার্যের দায়িত্বে ড. আরাফাত

রাউজান সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার ১৯তম দিনে এসে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আরাফাত রহমানকে দুই দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় যোগ দিতে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ঢাকায় অবস্থান করায় ই-মেইল বার্তার মাধ্যমে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. আরাফাত রহমান জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে সবাইকে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য।
 
তবে এই পদেক্ষেপেও কাটেনি চুয়েট ক্যাম্পাসের অচলাবস্থা। অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষক সমিতি তাদের সর্বাত্মক শাটডাউন ও কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ফলে নতুন দায়িত্ব হস্তান্তরের পরও চুয়েটের প্রশাসনিক ও একাডেমিক সংকট আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
 
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট