চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
মুজাহিদুল ইসলাম নাফিজ

মিরসরাইয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২৬ | ৮:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।
 
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত নাফিজ ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর ‘ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং’ (ইউসিটিসি)-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
নিহতের স্বজন আব্দুর রহিম জানান, নাফিজরা পরিবারসহ চট্টগ্রাম শহরে বসবাস করেন। গত দুই দিন আগে তারা সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার দুপুরে তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। এ সময় ঘাটে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যান। সাঁতার না জানায় আর উপরে উঠে আসতে পারেনি নাফিজ।
 
পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট