চট্টগ্রামের রাউজানে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোর পৌণে ৪টায় নোয়াজিষপুর ইউনিয়নের ফতেনগর গ্রামের ইদ্রিচ সওদাগরের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
রাউজান ফায়ার সার্ভিস আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে।
প্রতিবেশী মোজাম্মেল হক ও স্থানীরা জানান, ছবিলার ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে ছবিলা ও তার ভাই মিয়ার ঘর এবং মোহাম্মদ আলী ও তার ভাই মো. শফির ঘর পুড়ে যায়। ঘরগুলোর মধ্যে রয়েছে- দুটি সেমিপাকা ও দুটি বেড়া ও টিনের।
ছবিলা জানান, আগুনে তার ৫০ হাজার টাকা এবং নিজের ও বোনের প্রায় ২ ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। তবে আগুনের সময় তিনি বাড়িতে ছিলেন না।
প্রতক্ষদশীরা জানান, ভোর ৪টায় রাউজান ফায়ার এন্ড ডিফেন্স সাভিসের লোকজন এসে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বাড়ির অন্য ঘরগুলো আগুন থেকে রক্ষা পায়।
পূর্বকোণ/নুসরাত/এএইচ


















