চট্টগ্রাম শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর, ২০২৬ | ১০:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদে কাটা ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বারেক বিল্ডিং সংলগ্ন ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ফ্লাইওভারে একটি কাটা ঘুড়ি দেখে তা ধরতে যায় ওই কিশোর। এ সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  প্রাথমিকভাবে নিহত ওই কিশোরের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর নুরুল আলম আশেক জানান, সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরটি গুরুতর আহত হয়। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট