কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন রিমন হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামি মঈন উদ্দিন রায়হানকে (২৪) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া রাবার ড্যাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মঈন উদ্দিন রায়হান জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়ার মো. শাহ আলমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা ও স্থানীয় বিরোধের জেরে রামুর তরুণ সাজ্জাদ হোসেন রিমনকে কুপিয়ে ও আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ঘটনার পর নিহত রিমনের পরিবারের পক্ষ থেকে রামু থানায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এসআরবি-১৫’র কর্মকর্তা ফারুক চৌধুরী জানান, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এরফান/এএইচ


















