কক্সবাজার টেকনাফের শাহপরীদ্বীপ গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা শাহপরীরদ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটেকে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সমুদ্রে ভাসমান একটি ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















