চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ৭ জন গ্রেপ্তার, ৪ জনকে মাদক সেবনে সাজা

মিরসরাইয়ে ৭ জন গ্রেপ্তার, ৪ জনকে মাদক সেবনে সাজা

মিরসরাই সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ১০:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ থানা এলাকায় মাদক সেবনের অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং পৃথক অভিযানে মঙ্গলবার রাতে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার ৪ জনকে মাদক সেবনের অপরাধে তিনদিন করে বিনাশ্রম সাজা দিয়ে আদালতে প্রেরণ করেন।
 
তারা হলেন, মো. হারুন (২৫), মো. রিয়াদ (২৪),  হীরা মিয়া (২৬) ও আল আমিন (২৭)।
 
এদিকে ফৌজদারী কার্যবিধি মামলায় আরও তিন কিশোরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, বারইয়ারহাট পৌরসভার আব্দুর রহিমের ছেলে রায়হান (১৯), মেহেদীনগর এলাকার দিলদার হোসেনের ছেলে ওমর ফারুক (১৯) ও জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মো. মোস্তফার ছেলের মো. ফজল করিম বাবলু (২০)।
 
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনী আইনগত ব্যবস্থার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মো. হানিফ প্রকাশ জাহাঙ্গীর (৪২)কে উপজেলার করেরহাট বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’ 
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট