চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন কারবারিরা

প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন কারবারিরা

মিরসরাই সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
 
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাঁজাসহ একটি প্রাইভেটকার ফেনী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় রূপনগর পেট্রোল পাম্পের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজাসহ গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ ঘটনায় উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকার জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট