চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারে ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ থানায় দায়ের করা একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম ওরফে শহীদ (২৭)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
 
মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকার একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কক্সবাজার পৌরসভার বৈদুঘোনা এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে।
 
এসআরবি জানায়, মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে আলীরজাহাল এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীত পাশে অবস্থিত ‘ইসলামিয়া কুলিং কর্নার’-এ অভিযান চালায় এসআরবির একটি দল। সেখানে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি শহিদুলকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট