চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

গরু চুরি করে কাটা মাথাটাই রেখে গেছে পাহাড়ে, গ্রেপ্তার ৩

গরু চুরি করে কাটা মাথাটাই রেখে গেছে পাহাড়ে, গ্রেপ্তার ৩

চকরিয়া সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ৭:৫৭ অপরাহ্ণ

রাতের আঁধারে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে পাহাড়ে জবাই করে মাংস নিয়ে গেছে চোরের দল। সকালে গরু না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জবাই করা গরুর মাথাটি পাহাড় থেকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রাজাখালী, টইটং ও বারবাকিয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। 
 
বুধবার (৭ অক্টোবর) ভোররাতে কক্সবাজারের পেকুয়া টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুটির মালিক টইটং জুমপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম। 
 
গ্রেপ্তাররা হলেন রাজাখালী ইউনিয়নের হাজিরপাড়ার বাসিন্দা সমশুল আলমের ছেলে ইউনুছ, টইটং জুমপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে তৌহিদ এবং বারবাকিয়া ইউনিয়নের অপর একজন। একই সঙ্গে জবাই করা গরুর মাংসও জব্দ করা হয়েছে।
 
গরুর মালিক আবুল কাশেম বলেন, আট মাস আগে এক লাখ টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। এখন গরুটির দাম প্রায় দুই লাখ টাকা হতো। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। মাংস উদ্ধার করে রাজাখালী থেকে। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করব।
 
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষান জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট