চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ৩ অবৈধ করাতকলে জরিমানা

লোহাগাড়ায় ৩ অবৈধ করাতকলকে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ৩:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান চালিয়ে তিনটি অবৈধ করাতকলের মালিকদের ১৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 
 
 
বুধবার (৭ অক্টোবর) দুপুরে আধুনগর খাঁন হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।
 
 
তিনি বলেন, করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এমন অভিযান চলবে। 
 
 
অভিযানে চুনতি রেঞ্জ বন কর্মকর্তা আবির হোসেন সাতগড় বিট কর্মকর্তা বজলুর রশিদ, লোহাগাড়া থানার এসআই আলাউদ্দিনসহ বনবিভাগ, উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
 
এর আগে গত ৪ অক্টোবর দৈনিক পূর্বকোণ পত্রিকায় লোহাগাড়ায় ১০০ মিটারের মধ্যে ৯ অবৈধ করাতকল শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট