চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে চাঞ্চল্যকর মনসুর হত্যা: প্রধান আসামি ঢাকায় ধরা

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর, ২০২৬ | ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মনসুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে (৩২) ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশান থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান সীতাকুণ্ডের গোলাবাড়িয়া এলাকার মো. হাসানের ছেলে।

এসআরবি-৭’র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, সীতাকুণ্ড থানার মো. মনসুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে ঢাকার গুলশানের নদ্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে ঢাকার হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট