চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

যৌথ অভিযানে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

যৌথ অভিযানে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

টেকনাফ সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ণ

টেকনাফে ১৬ এপিবিএন ও মডেল থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের চেকপোস্ট সংলগ্ন মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

টেকনাফে দায়িত্বরত ১৬ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমি বাজার এলাকায় একটি অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। পরে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে দুটি টিম গিয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১) নামে অপহরণের শিকার চার যুবককে উদ্ধার করা হয়। তারা সবাই টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন মো. তারেক (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

উদ্ধার হওয়া চার ভিকটিম ও আটক তারেককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যায় টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট