চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় মাদক বিক্রি-সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

আনোয়ারায় মাদক বিক্রি-সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

আনোয়ারা সংবাদদাতা

৬ অক্টোবর, ২০২৬ | ৭:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ, গাঁজা বিক্রি ও সেবনের দায়ে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার জয়কালী বাজার ও বৈরাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,‘খ’ সার্কেল, জেলা কার্যালয়, চট্টগ্রামের উপপরিদর্শক রুপন কান্তি পাল উপস্থিত ছিলেন।

অভিযানকালে আবদুর রাজ্জাক (৩০), মো. নাছির (৪৫), সুভাষ সিংহ (৪৫) ও রতন সর্দার (৪৮)কে চোলাই মদ ও গাঁজা বিক্রি ও সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজ্জাককে ৬০ দিন, মো. নাছিরকে ১২০ দিন এবং সুভাষ সিংহ ও রতন সর্দারকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট