চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মারিয়া (৫) ও সাফিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
সোমবার ৫ (অক্টোবর) বিকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ধর্মপুর হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া মোহাম্মদ বেলাল উদ্দিন ও সাফিয়া মোহাম্মদ সরোয়ারের মেয়ে। দুইজনই স্থানীয় হাজী মোশাররফ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে দুজন পড়ে যায়। দুই শিশুই সাঁতার জানত না। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দুই শিশুকে না দেখে খোঁজাখুঁজি শুরু করলে ওই পুকুরে তাদের নিথর দেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে পার্শ্ববর্তী রাউজান উপজেলার জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/রানা/পারভেজ

















