চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফ সীমান্তে ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

টেকনাফ সীমান্তে ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

টেকনাফ সংবাদদাতা 

৪ অক্টোবর, ২০২৬ | ১:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে থানাধীন হোয়াইক্যং ঝিমংখালী সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
 
 
আটক যুবকরা হলেন—নুর মোহাম্মদ ও রাজিয়া খাতুনের ছেলে মো. সোহেল রানা (২১)  এবং মো. আব্দুর রহিম ও আয়শা বেগমের ছেলে মো. মামুন (২১)। তারা দুজনই জীম্বংখালী নয়াপাড়া এলাকার বাসিন্দা।
 
 
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মিয়ানমার থেকে দুই ব্যক্তি হাতে দুটি পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট