চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার 

কক্সবাজারে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার 

কক্সবাজার প্রতিনিধি

৩ অক্টোবর, ২০২৬ | ৩:৫৭ অপরাহ্ণ

কুমিল্লা থেকে কক্সবাজারে পাচারের সময় ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
 
 
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
 
 
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. এবাইদুল্লার ছেলে মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৫)। 
 
 
 
এসআরবি জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসকে কক্সবাজারের লিংক রোডে থামানো হয়। বাসে তল্লাশি চালিয়ে   দুই যাত্রীর থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সীমান্ত জেলা কুমিল্লা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে দূরপাল্লার বাসে কক্সবাজার ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসছিল। 
 
 
এসআরবি-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট