চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর, ২০২৬ | ১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মহিউদ্দিন শরীফকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি।
 
 
গ্রেপ্তার মো. মহিউদ্দিন শরীফ চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার মৃত নাদের প্রকাশ রফিকের ছেলে।
 
 
এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানায়, চান্দগাঁও থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন শরীফ কক্সবাজারের লাবণী বিচ এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট