চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ইনসাফ রেস্তোরাঁকে বিশ হাজার টাকা জরিমানা 

অস্বাস্থ্যকর অবস্থায় খাবার উৎপাদন

লোহাগাড়ায় ইনসাফ রেস্তোরাঁকে বিশ হাজার টাকা জরিমানা 

লোহাগাড়া সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ইনসাফ রেস্তোরাঁ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার  (৩০ সেপ্টেম্বর ) দুপুরে বটতলী এলাকায় লোহাগাড়া ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় বিশ হাজার (২০০০০) টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট