চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফ সীমান্তে ইয়াবাসহ পাচারকারী আটক 

টেকনাফ সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক 

টেকনাফ সংবাদদাতা 

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩১ অপরাহ্ণ

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং সীমান্তে জেলের ছদ্মবেশে পাচারকালে ৪ হাজার ইয়াবাসহ মো. হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। 
 
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 
 
আটক মো. হোসেন (৩৪) টেকনাফ থানাধীন হোয়াইক্যং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
 
 
৬৪ বিজিবির লেফট্যানেন্ট কর্ণেল মো. জহিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় সীমান্তবর্তী কোনাপাড়া দিয়ে নৌকায় জেলের ছদ্মবেশে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হোসেন। একপর্যায়ে বিজিবি হোসেনকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
 
 
মো. জহিরুল ইসলাম আরও বলেন, আটক হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে ওই ইয়াবা মিয়ানমার সীমান্ত থেকে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট