কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আরহান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের রায়বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরহান ওই এলাকার বাসিন্দা মো. পারভেজের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
পূর্বকোণ/রানা/পারভেজ

















