চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ ২ কারবারী আটক

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ ২ কারবারি আটক

উখিয়া সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ১ লাখ ইয়াবাসহ ২ জন কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির বিশেষ টহল দল।
 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 
আটকরা হলেন, উখিয়া থানাধীন নলবুনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) ও আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
 
তিনি জানান, সোমবার দিবাগত রাতে সীমান্তবর্তী আনজুমানপাড়ায় ২ জন ব্যক্তি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
 
আটক ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট