চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মাদক মামলায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার

টেকনাফে মাদক মামলায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা 

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছেনোয়ারা প্রকাশ সোহানাকে (২২) গ্রেপ্তার করেছে ১৬-এপিবিএন। গ্রেপ্তার আসামি ছেনোয়ারা প্রকাশ সোহানা লেদা ক্যাম্পের জানে আলমের মেয়ে। 
 
 
লেদা ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এম এ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে লেদা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছেনোয়ারা প্রকাশ সোহানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট