চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ যুবলীগের দুই সদস্যসহ ৪ আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ যুবলীগের দুই সদস্যসহ ৪ আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
 
গত চব্বিশ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।
 
গ্রেপ্তার যুবলীগের দুই সদস্য হলেন- লালানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হারুন (৪৭) এবং ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য আবুল কাসেম বাদশা (৩৫) ।
 
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবুল কাসেম বাদশা ও মো. হারুনের বিরুদ্ধে চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী পৃথক দুটি মামলা রয়েছে।
 
এদিকে পৃথক অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মো. সোহাগ (২২) এবং সুদত্ত বড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। মো. সোহাগ চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আমতলী পাড়া এলাকার মো. দেলোয়ার মিয়ার ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। সুদত্ত বড়ুয়া রাঙ্গুনিয়ার পশ্চিম বগাবিলি এলাকার মৃত যদু কুমার বড়ুয়ার ছেলে। তিনি শিবলী ট্রেডার্সের মালিক। তার বিরুদ্ধে ছয়টি সিআর সাজা পরোয়ানা ও তিনটি সিআর পরোয়ানা রয়েছে।
 
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট