চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফে বিয়ের জন্য পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

টেকনাফে বিয়ের জন্য পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিয়ের উদ্দেশ্যে স্থানীয় এক বাংলাদেশি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন।
 
 
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কিশোরীকে তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
 
বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের জাদিমুড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল জানান, জাদিমুড়া ক্যাম্পের ওই কিশোরীর সঙ্গে স্থানীয় জাদিমুড়া এলাকার এক যুবকের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই যুবক ও তার এক সহযোগী কিশোরীকে বিয়ের উদ্দেশ্যে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়।
 
 
বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে অবহিত করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্পের একটি স্থানীয় বসতঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট