চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে ১৩ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই 
প্রতীকী ছবি

বোয়ালখালীতে ১৩ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই 

বোয়ালখালী সংবাদদাতা 

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি বসতঘর ও ২টি দোকান পুড়ে গেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আমতল এলাকার শেখ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটেছে। 
 
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোতে স্বল্প আয়ের লোকজন ভাড়ায় থাকতেন। অন্য ২টি দোকানের মধ্যে একটি লাকড়ির দোকান এবং অন্যটি মুদি দোকানের গোডাউন। 
 
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
 
ভাড়াবাসার মালিক জামাল সওদাগর বলেন, আগুনে তার ১৩টি বসতঘর পুড়ে গেছে। এ সময় ভাড়াটিয়ারা ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। দুটি দোকানের মালামালও রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
 
পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট