চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় বন বিভাগের অভিযানে ৩০ একর ভূমি দখলমুক্ত

উখিয়ায় বন বিভাগের অভিযানে ৩০ একর ভূমি দখলমুক্ত

উখিয়া সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ভূমিদস্যুদের দখলে থাকা ৩০ একর জমি অভিযান চালিয়ে উদ্ধার করেছে বন বিভাগ ।
 
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনভর উখিয়ার রাজাপালং মধুরছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান ।
 
অভিযানে পার্শ্ববর্তী বিভিন্ন বিটের অর্ধশতাধিক বনবিভাগের কর্মী অংশ নেন।
 
বনভূমি দখল করে সেমিপাকা ও ঝুপড়ি ঘর নির্মাণের মাধ্যমে যারা এই জবরদখল চালিয়েছিল, তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান প্রসঙ্গে রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ এবং ইআরটি দলের সদস্যদের নিয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৩০ একর বনভূমি দখলমুক্ত করা হয়।
 
তিনি আরও জানান, কথিত হেডম্যান ইব্রাহীম ও তার ভাই ওমর ফারুকের গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তবে স্থানীয় বাসিন্দা ও প্রশাসন বনবিভাগের পাশে থাকায় উচ্ছেদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। জবরদখলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট