চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ারায় অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় নানা অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বটতলী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আল মদিনা হোটেলকে ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে আলম স্টোরকে ১০ হাজার এবং কলা দ্রুত পাকাতে নিষিদ্ধ বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের দায়ে রহিম নামের এক কলা বিক্রেতাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট