চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে মাদকসেবীর কারাদণ্ড, ফুটপাত দখলের দায়ে জরিমানা

হাটহাজারীতে মাদকসেবীর কারাদণ্ড, ফুটপাত দখলের দায়ে জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. আলমগীর নামের এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক দোকানদারকে জরিমানা করা হয়।

শনিবার হাটহাজারী পৌর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

জানা যায়, পৌরসভার পশ্চিম দেওয়ানার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় মো. আলমগীরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার আলীপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

এদিকে পৃথক আরেকটি অভিযানে পৌর সদরের কাচারি সড়কে ফুটপাত দখল করে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মো. তারেক নামের এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, হাটহাজারীর আইনশৃঙ্খলা রক্ষা, জনদুর্ভোগ নিরসন এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট