কক্সবাজারের টেকনাফে আবদুর রশিদকে (২৫) নামে ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। গ্রেপ্তার আসামি আবদুর রশিদ (২৪) ক্যাম্প-২৬, শালবাগানের এ/৪ ব্লকের বাসিন্দা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ১৬-এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ব্লকের কাঁচাবাজারে নিজ দোকান থেকে ওয়ারেন্টভুক্ত আসামি আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















