আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে রাউজানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সদরের জলিল নগরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি অনুদান সুষ্ঠুভাবে বণ্টন, প্রশাসনিক সহযোগিতা ও সমন্বয় এবং প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উৎসবকে সুশৃঙ্খল ও আনন্দঘন করতে উপস্থিত অতিথিদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাউজান উপজেলা শাখার সভাপতি লিটন মহাজন লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদ্যাপীঠ ট্রাস্টি বোর্ডের সদস্য কাঞ্চন তালুকদার, দোলন কৃষ্ণ ঘোষ, নির্মল আচার্য, মিন্টু রুদ্র পাল, যুবদল নেতা শাহজাহান সাহিল, আরিফুল ইসলাম, সাইফুল আজম ছোটন, রিয়াজ উদ্দিন, রাজন ঘোষ, অসীম পাড়িয়াল, অরুণ বিশ্বাস, বিপ্লব দাশ, রোমেন চৌধুরী, সুমন চক্রবর্তী, অঞ্জন বিশ্বাস, টিটু মুহুরী, উল্লাস কর, সুজিত দাশ, রুবেল দে, দীপ্ত চৌধুরী, সজীব দে প্রমুখ।
সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা আসন্ন দুর্গাপূজায় পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে এবং প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পূর্বকোণ/রানা/পারভেজ

















