চট্টগ্রাম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

‎সীতাকুণ্ডে যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

‎সীতাকুণ্ডে যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৩৮ অপরাহ্ণ

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মো. আব্দুল্লাহ আল পাশা (২৩) নামে এক যুবলীগ কর্মীর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৌরসভার নুনাছাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
 
নিহত নাম মো. আব্দুল্লাহ আল পাশা তিনি সীতাকুণ্ড পৌরসভার নুনাছাড়া এলাকার মো. নুরুল আফছারের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন। 
 
 
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বাড়ির লোকজন নিহত পাশার মেজ ভাইয়ের বিয়ের কেনাকাটা শেষে রাত ৮টায় ঘরে ফিরে পাশাকে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলতে দেখে। তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
 
এদিকে গলায় ফাঁস দেবার কথা বলা হলেও তার শরীরে গলায় ফাঁস দেওয়ার কোন চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিব্বীর আহমেদ প্রিন্স। তিনি আরও বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
 
‎
নিহতের চাচি ঝর্ণা আক্তার বলেন, নিহত পাশা সাত মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সাথে পাশার ঝগড়া হয়েছিল। পাশা মাদকাআসক্ত ছিল বলেও জানান তিনি। তবে তিনি কি কারণে গলায় ফাঁস দিলেন কেউ নিশ্চিত হতে পারেনি।
‎‎‎
 
সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বের হয়ে আসবে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট