মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের খামিসের কাহালা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাজার করে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ সোলাইমান কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিজ্জির পাড়া এলাকার জাফর আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরানোর আশা নিয়ে ২০২০ সালের ৮ এপ্রিল সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সোলাইমান। গতকাল বৃহস্পতিবার দিন কাজ শেষে বাজার করে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। বর্তমানে তার মরদেহ সৌদির স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো কালারমারছড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পূর্বকোণ/পিআর


















