চট্টগ্রাম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় শ্রীমাই খালে মিলল অজ্ঞাতনামা যুবকের মরদেহ

পটিয়ায় শ্রীমাই খালে মিলল অজ্ঞাতনামা যুবকের মরদেহ

পটিয়া সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

 

স্থানীয়রা জানান, সকালে শ্রীমাই খালের পানিতে মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মরদেহটি খালের পানিতে পড়ে থাকায় শরীরের কিছু অংশে কাদা ও জলজ উদ্ভিদ জড়িয়ে ছিল। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে কিংবা কখন থেকে মরদেহটি সেখানে পড়ে ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘উত্তর ছনহরার ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট