চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

পুলিশের দাবি- মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় অভিযুক্ত

রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সোহেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মো. হারুনের ছেলে।

পুলিশ জানায়, আজ বিকেলে পাহাড়তলী চুয়েট বিটের পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতি রোধ করার চেষ্টা করলে চালক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ পোমরা গোচরা বাজার এলাকায় মোটরসাইকেলটির গতি রোধ করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় সহিংসতা, নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৭ সালের ১৭ জুন রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে দাবি করে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার সোহেল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় পরোয়ানা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বকোণ/রানা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট