চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়

রাঙ্গুনিয়ায় বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্যানে অবমুক্ত

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করা হয়েছে।

পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাণীটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের আলমশাহপাড়া ও লালানগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দন।

তিনি বলেন, উদ্ধারের পর প্রাণীটির শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে বানরটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানার নির্দেশনায় বানরটিকে বন্যপরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে লজ্জাবতী বানরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে নিরাপদে অবমুক্ত করা হয়।

পূর্বকোণ/রানা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট