চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পাঁচ বছর পর জনগণের কাছে উন্নয়নের হিসাব দেওয়া হবে: মীর শাহে আলম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে

পাঁচ বছর পর জনগণের কাছে উন্নয়নের হিসাব দেওয়া হবে: মীর শাহে আলম

বাঁশখালী সংবাদদাতা 

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩০ অপরাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন,  আমরা মাত্র কাজ শুরু করেছি, ফের পাঁচ বছর পর উন্নয়নের কার্যকলাপ হিসাব দেওয়া হবে। বিরোধী দলকে উদ্দেশ্যে করে প্রতিমন্ত্রী বলেন বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না। বিএনপিই একমাত্র দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র তারেক জিয়া। তিন প্রধানই জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা সেই দলের কর্মী হিসেবে নিজেদের গর্ববোধ করি।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বাহারছড়ার বিএনপির চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা বেহেশতের লোভ দেখিয়ে রাজনীতি করি না, বিদ্যুৎ গ্যাস রাস্তাঘাট শিক্ষা ও খেলাধুলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তব চিত্র দেখিয়ে আগামী নির্বাচনেও জনগণের কাছে ভোট চাইবো। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, আপনারা প্রস্তুত হন, দলে বিশৃঙ্খলাকারীদের কোন অবস্থাতেই দলের ভিতর প্রবেশ করানো যাবে না এটা তারেক জিয়ার নির্দেশনা। আপনারা মাঠে কাজ করে যান। আগামী নির্বাচনে যাতে প্রতিটি ইউনিয়নে আমরা কাজ করতে পারি।

 

মীর শাহে আলম আক্ষেপ করে বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীতে একটি দলের অভিনয় দেখতে দেখতে আমরা অস্থির। উনাদের নেতা বন্যার সময় বাঁশখালীতে এসে পাঞ্জাবি ও গেঞ্জি খুলে হাঁটুপানিতে নেমেছিলেন, কিন্তু কিছুই দিতে পারেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্নভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছেন।

 

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক উদ্যোগে এখানকার সড়ক, কালভার্ট ও বেড়িবাঁধের উন্নয়নকাজ শিগগির শুরু হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ঘর।

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও-বিষয়ক প্রধান, ড. মোহাম্মদ জকরিয়া বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বাঁশখালী উপজেলার এই পরিবারগুলোকে দেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে। এতে মোট ব্যয় হচ্ছে ১ কোটি ৫৩ লাখ টাকা।

 

অনুষ্ঠানের  সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম  বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীরমানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। যখন বন্যা শুরু হয় তখন আমি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ঘরবাড়ি পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য এ আর্থিক সহায়তা দেওয়ার জন্য এসেছিলাম। এখন দায়িত্ব পাওয়ার পর আরো বেশি সহায়তা দেয়া হবে।

 

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাহী খন্দকার ইশতিয়াক আহমদ চৌধুরী আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে ৫ ১০ জন পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন , বিভাগীয় কমিশনার কার্যালয় পরিচালক মনোয়ারা বেগম, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য হচ্ছে লায়ন  মো. হেলাল উদ্দিন চট্টগ্রাম জেলা প্রশাসক, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,  উদ্দিন চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট