চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে জালে আটকে থাকা পদ্মগোখরো উদ্ধার 

বোয়ালখালীতে জালে আটকে থাকা পদ্মগোখরো উদ্ধার 

বোয়ালখালী সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে যাওয়া একটি বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ এণ্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন। 
 
 
আমীর হোসাইন শাওন বলেন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি চায়ের দোকানের নিরপত্তা জালে আটকে পড়েছিলো একটি পদ্মগোখরো সাপ। খবর পেয়ে প্রায় ৪ ফুট লম্বা পদ্ম গোখরো সাপটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়। সাপটির আনুমানিক ৩ থেকে সাড়ে ৪ বছর হবে। এই সময়ে পদ্মগোখরো ডিম দেয়। সম্ভবত সাপটি ডিম দেওয়ার জন্য নিরাপদ স্থান খুঁজছিলো।
 
 
শাওন আরও বলেন, তবে পদ্ম গোখরো সাপের ফণার পেছনে গোল ও-আকৃতির মনোকল মার্ক থাকে, যা দূর থেকে দেখলে একটি বড় চোখের মতো মনে হয়। সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকটি পদ্ম গোখরোর এই চিহ্নটি অসম্পূর্ণ ও অর্ধচন্দ্রের মতো দেখা গেছে। এটি জিনগত তারতম্যের কারণে এমনটি হচ্ছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট