চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

মহেশখালী সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

মহেশখালীতে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালী সমবায় সমিতি সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকা থেকে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন বন্ধু মহেশখালীতে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় তারা চকরিয়ার উদ্দেশ্যে ফেরার পথে বড় মহেশখালী সমবায় সমিতির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহী সড়কে পড়ে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। তাদের মধ্যে ফয়সাল গুরুতর আহত হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইলিয়াসের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, ফয়সাল প্রবাসী ছিলেন।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সুলতান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট