চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে দুই রোহিঙ্গার কারাদণ্ড

টেকনাফে বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে দুই রোহিঙ্গার কারাদণ্ড

টেকনাফ সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৪ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকে এই অভিযান পরিচালিত হয়।

২৫ নম্বর আলীখালী এপিবিএন ক্যাম্পের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. তানভীরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীখালী ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৪ বছরের এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করা হয় এবং বাল্যবিয়ে আয়োজনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সফিকুর রহমান (১৯) ও নুরুল আমিনকে (২৮) আটক করা হয়।

পরবর্তীতে আটক দুইজনকে ২৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত সফিকুর রহমানকে ৩ মাস এবং নুরুল আমিনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট